জেনে নিন বলিউড তারকা কঙ্গনা রনৌত এর এয়ারপোর্ট লুকের জন্য কত খরচ!



বিতর্কিত মন্তব্য করে হামেশাই খবরের শিরোনাম হন বলিউড তারকা কঙ্গনা রনৌত। এবার তিনি খবরের শিরোনামে এলেন এয়ারপোর্ট লুকের জন্য । এই বলিউড সুন্দরী এখন আলোচিত হচ্ছেন তাঁর স্টাইলিশ ‘এয়ারপোর্ট লুক’ নিয়ে। আপাতদৃষ্টিতে কঙ্গনার এই লুক খুব সাধারণ মনে হতে পারে। কিন্তু এই লুকের জন্য লাখ লাখ রুপি খরচ করেছেন কঙ্গনা। এই লুকে তিনি আরও সুন্দরী হয়ে উঠেছেন, তা বলার অপেক্ষা রাখে না। কঙ্গনা এই এয়ারপোর্ট লুকের পেছনে কত রুপি ব্যয় করেছেন?

ইদানীং বলিউড তারকারা তাঁদের ‘এয়ারপোর্ট লুক’ নিয়ে খুবই সচেতন। হামেশাই তাঁরা অত্যন্ত দামি ও স্টাইলিশ পোশাক, জুতা আর ব্যাগে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন। সম্প্রতি কঙ্গনা পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হলেন এক নতুন লুকে। এদিন তাঁর পরনে ছিল ট্র্যাক স্যুট। গুচি ব্র্যান্ডের এই ট্র্যাক স্যুটের দাম ১ লাখ ৩২ হাজার রুপি। কঙ্গনার পায়ে ছিল মানানসই দামি জুতো। লুই ভিতো কোম্পানির এই জুতার দাম তাঁর পোশাকের কাছাকাছি। সেদিন কঙ্গনার পায়ে ছিল ১ লাখ ১১ হাজার রুপির জুতা। এখানেই শেষ নয়। আরও অবাক হওয়ার বাকি আছে। কঙ্গনার সঙ্গে সেদিন ছিল দামি হাতব্যাগ। তাঁর এই হাতব্যাগের মূল্য নিম্ন–মধ্যবিত্তের সারা জীবনের সঞ্চয়ের সমান। কঙ্গনার হাতব্যাগটি ছিল লুই ভিতো ব্র্যান্ডের এক্সক্লুসিভ এক্স সুপ্রিম রেঞ্জের। দাম ১০ লাখ রুপি।

এই বলিউড সুন্দরী সব মিলিয়ে সেদিন তাঁর এয়ারপোর্ট লুকের জন্য ১৩ লাখেরও বেশি খরচ করেছেন। এখন কঙ্গনার এই সাধারণ এয়ারপোর্ট লুক রীতিমতো আলোচনার বিষয়। এর আগে এই বলিউড সুন্দরী উঠে এসেছিলেন তাঁর অন্য এক লুকের জন্য। এক ইভেন্টে কঙ্গনা রাতের পোশাকে চলে আসেন। তবে তাঁর এই রাতের পোশাকটি দেখতে সাধারণ হলেও দাম ছিল আকাশছোঁয়া।

কঙ্গনা এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘মণিকার্ণিকা’ নিয়ে। এই ছবিতে কঙ্গনা ছাড়া আরও অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে, যিশু সেনগুপ্ত, জীশান আইয়ুব, তাহির সাব্বিরসহ অনেকে। ছবিটি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।
Share on Google Plus

About lucky adsense

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment