দেখুন ভালবাসার মানুষ কে পাবার জন্ন্য কি কি শর্ত মানতে হলো কপিল শর্মাকে l


বিয়ের আগে কপিলকে দুটি কঠিন শর্ত জুড়ে দেন গিন্নি ছত্রাত।
প্রথম শর্ত, কলঙ্কমুক্ত ক্যারিয়ার গড়তে হবে।
দ্বিতীয় শর্ত, মদ্যপান করা যাবে না।
এসব শর্ত পূরণ হওয়ার পর তবেই কপিল শর্মাকে বিয়ে করবেন তাঁর দীর্ঘ দিনের বান্ধবী গিন্নি ছত্রাত। বান্ধবীর শর্ত পূরণ করেছেন ভারতের জনপ্রিয় এই উপস্থাপক ও কৌতুকশিল্পী। জানা গেছে, কপিল শর্মা মদ্যপান পুরোপুরি ছেড়ে দিয়েছেন। চিকিৎসার জন্য বেঙ্গালুরুর একটি আয়ুর্বেদিক ক্লিনিকে তাঁকে ভর্তি করা হয়। তিনি চিকিৎসায় এত ভালোভাবে সাড়া দিয়েছেন যে, এই রিহ্যাব সেন্টার থেকে নির্ধারিত সময়ের ২৮ দিন আগেই ছেড়ে দেওয়া হয় তাঁকে। আর প্রথম শর্তটির ব্যাপারে তিনি মনোরোগ বিশেষজ্ঞ ও ক্যারিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। তাঁদের পরামর্শ মেনে চলছেন। ক্যারিয়ারকেও ত্রুটিমুক্ত করার চেষ্টা করছেন।

কপিল শর্মা শর্ত পূরণ করেছেন, এবার বিয়েতে আর বাধা নেই। আবার দুই পরিবারই চাচ্ছে, কপিল ও গিন্নির বিয়েটা হোক। জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর জলন্ধরে বিয়ে করছেন তাঁরা। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে হবে রিসেপশন। নিজের বিয়ের খবর গতকাল সোমবার সংবাদ সংস্থাকে জানিয়েছেন কপিল শর্মা। বললেন, ‘আমরা খুব সাধারণ অনুষ্ঠান করতে চেয়েছিলাম। কিন্তু গিন্নি তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁদের ইচ্ছে মেয়ের বিয়েতে বড় অনুষ্ঠান হবে। তাই বড় করেই অনুষ্ঠান হচ্ছে। জলন্ধরে বিয়ে হবে। ওটা গিন্নির শহর।’ অনেক দিন যাঁর সঙ্গে প্রেম, তাঁকেই বিয়ে করছেন। কেমন লাগছে? কপিল শর্মা বললেন, ‘আমি খুব খুশি। তবে আমার মা আমার থেকেও বেশি খুশি।’






বিয়েটা যে ১২ ডিসেম্বর হচ্ছে, তা নাকি অনেক আগেই ঠিক করে রেখেছিলেন কপিল শর্মা ও গিন্নি ছত্রাত। কিন্তু শর্ত পূরণের ব্যাপার থাকায় তা কাউকে জানাননি।

গত বছরের ১৭ মার্চ কমেডিয়ান কপিল শর্মা টুইটারের মাধ্যমে সবার সঙ্গে তাঁর বান্ধবীকে পরিচয় করিয়ে দেন। গিন্নি ছত্রাতের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে কপিল টুইট করেছেন, ‘ও আমার বেটার হাফ বলব না; বরং বলব, ও আমাকে পরিপূর্ণ করছে। গিন্নি তোমাকে ভালোবাসি। সবাই ওকে স্বাগত জানান।’




কপিল শর্মার বান্ধবী গিন্নি ছত্রাত ব্যবসায়ী। পাঞ্জাবের জলন্ধরে তাঁরা একসঙ্গে কলেজে পড়াশোনা করেছেন। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা স্ট্যান্ডআপ কমেডি করেছেন। কপিলকে নানাভাবে সহযোগিতা করেছেন। কপিল আর গিন্নির পরিচয় ১১ বছরের। কপিলের পরিবারও গিন্নিকে পছন্দ করে। বিয়ের পর কপিল তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কে নাইন প্রোডাকশন দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব দেবেন গিন্নিকে।

কপিল শর্মা জানান, এত দিন তিনি পাঞ্জাবি ছবি ‘সান অব মনজিৎ সিং’-এর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন। ১২ অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটির অন্যতম প্রযোজক তিনি। আর বিয়ের পর আবার ছোট পর্দায় ফিরছেন তাঁর ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে। এর আগে বিভিন্ন কারণে জনপ্রিয় এই শোটি বন্ধ করেছিল সনি চ্যানেল কর্তৃপক্ষ।



Share on Google Plus

About lucky adsense

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment